বাংলা সংবাদ মাধ্যম

১০ দফা দাবিতে গু’ম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ বাংলাদেশ গু’ম পরিবার কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে গু’ম পরিবার স্বজনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং দশ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ বেলাল হোসেন।

২৮ শে ফেব্রুয়ারি শনিবার সকালে রাজধানীর মগবাজার কার্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় স্বৈরাচার সরকারের আমলে গুম হওয়া পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সদস্যরা উপস্থিত থেকে সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। সংগঠনের চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন ৫ই আগস্টের সরকার পতনের পরে যারা ঘুম হওয়া পরিবারের সদস্যদের সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১০ দফা দাবি তুলে ধরেন।

Leave A Reply

Your email address will not be published.