বাংলা সংবাদ মাধ্যম

কারওয়ান বাজারের চাঁদাবাজ আব্দুর রহমান এখন কোদালের কান্ডারী

নিজস্ব প্রতিবেদক:
আজ ২৪ জানুয়ারি শনিবার সকাল ১১.০০ ঘটিকার পরে ঢাকা-১২ আসনে বিএনপি’র সমর্থিত প্রার্থী সাইফুল হকের পক্ষে কোদাল মার্কার গণসংযোগে অংশগ্রহণ করেন তেজগাঁও থানা বহিষ্কৃত সাবেক যুবদলের সাধারণ সম্পাদক চাঁদাবাজ আব্দুর রহমান।

এ সময়ে দেখা যায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এর সাথে ফার্মগেট এলাকায় চাঁদাবাজ আব্দুর রহমান কোদাল মার্কার গণসংযোগে অংশগ্রহণ করেন।

জানা যায় গত বছর ২৯ ডিসেম্বর ২০২৫, কারওয়ান বাজার ব্যবসায়ীদের অভিযোগ ‘আত্মস্বীকৃত চাঁদাবাজ’ও বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ কারওয়ান বাজারের চাঁদাবাজি করছে। কারওয়ান বাজারে চাঁদা আদায় বন্ধ করতে এবং আব্দুর রহমানের গ্রেফতারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন। তাদের দাবি, শান্তিপূর্ণ মানবন্ধনে আব্দুর রহমানের অনুসারীরা অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছে। তবে এ বিষয় ওই সময়ে অভিযুক্ত আব্দুর রহমানের কোন বক্তব্য পাওয়া যায়নি।

তাই এ রকম আত্মস্বীকৃত চাঁদাবাজ বিএনপি’র সমর্থিত প্রার্থী সাথে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করলে দলের চেয়ারম্যানের ঘোষিত চাঁদাবাজ মুক্ত দল প্রশ্নবিদ্ধ হবে।

Leave A Reply

Your email address will not be published.