রিপোর্টঃকাইয়ুম হোসেনঃ ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সবুজবাগ থানার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুজ্জামান খান লিটন। ২৫শে ফেব্রুয়ারী বুধবার রাতে তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় তার সাথে ছিলেন সাধারণ সম্পাদক এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক রাসেল সরদার সহ আরো অনেকে। এ সময় আশরাফুজ্জামান খান লিটন নব-নিয়োগপ্রাপ্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।