বাংলা সংবাদ মাধ্যম

ভোটের কালি মুছে যাওয়ার আগে যারা প্রতিশ্রুতি পূরণ করে তার নাম বিএনপি-ড. কাজী মনির

রিপোর্টঃকাইয়ুম হোসেনঃ ভোটের কালি মুছে যাওয়ার আগেই যারা প্রতিশ্রুতি পূরণ করে তার নাম বিএনপি, বলেছেন বেগম খালেদা জিয়ার স্মৃতি সংসদের মুখ্য সমন্বয়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির।১৭ই মার্চ মঙ্গলবার বাগরেহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ উদ্যোগে তারেক রহমানের পক্ষে ১২০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার স্মৃতি সংসদ এর মুখ্য সমন্বয়ক ও সংগঠক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, বাবু সোমনাথ দে, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার স্মৃতি সংসদের আন্তর্জাতিক সমন্বয়ক ডক্টর এস এম রহমান হালিম তনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ বিএনপি উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন জোমাদ্দার, মোড়েলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, মোরেলগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ,

দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি খান হায়দার আলী, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবুল, মোরেলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগ, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক মোঃ আলম পারভেজ লিটন সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আন্দোলন সংগ্রামের সম্মুখ শারীর রাজপথের লড়াকু জিয়ার সৈনিক, মোরেলগঞ্জ শরণখোলার গর্ব বিশিষ্ট সমাজসেবক এবং জননন্দিত নেতা, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক খ্যাতিসম্পন্ন বক্তা ডক্টর কাজী মনিরুজ্জামান মনির বলেন, ভোট দেওয়ার কালি মুছে যাওয়ার আগেই যারা নির্বাচনী ইশতিহার বাস্তবায়ন করেন তার নামই বিএনপি। মালৈয়েশিয়া বিএনপি’র সমন্বয়ক এবং বেগম খালেদীয় স্মৃতি সংসদের আন্তর্জাতিক সমন্বয়ক ডক্টর এস এম রহমান হালিম তনু বলেন, আমরা তারেক রহমানকে সহযোগিতা করলে তিনিই এই দেশের মানুষের আশা আকাঙ্খা পূরণ করতে পারবেন।

 

Leave A Reply

Your email address will not be published.