রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১২ ই মার্চ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরের রুহানী সুপার মার্কেট এর তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মায়ের ডাক সংগঠনের প্রধান সমন্বয়ক, প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডঃ কাজী মনিরুজ্জামান মনির, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম আব্দুর রাজ্জাক, বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ এর আন্তর্জাতিক সমন্বয়ক ড. এস রহমান হালিম তনু , ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোঃ হানিফ মিয়া।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান বাবলু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের ঢাকা মহানগর উত্তর এর সভাপতি ডাঃ মোঃ আমজাদ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ডাঃ মোঃ এ বি সিদ্দিক হাওলাদার, সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া, এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জুনায়েদ পাটোয়ারী, মোঃ ফয়েজ আহমেদ, মোঃ জাকির হোসেন, আহমেদ আলী কাজল, মোঃ মিজানুর রহমান, মোঃ মামুনুল ইসলাম চৌধুরী, ডাক্তার মোঃ আব্দুর রশিদ, রাশেদ আলম রানা, মোঃ লোকমান হোসেন সহ আরো অনেকে। সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় এবং মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।