বাংলা সংবাদ মাধ্যম

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

মৎস্যজীবী ভাই ভাই ঐক্য ছাড়া মুক্তি নাই এই স্লোগান নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই মার্চ শনিবার সকালে রাজধানীর তোপখানা রোড এর নিজস্ব কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান বাবলু এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা। সভাপতির বক্তব্যে বজলুর রহমান বাবলু তাদের নানাবিদ সমস্যা এবং তা সমাধনের উপায় তুলে ধরেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলেদের কথা বিবেচনা করে তাদের প্রতি দৃষ্টি রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave A Reply

Your email address will not be published.