রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিন ১১ নং ওয়ার্ড এর উদ্যোগে ইফতার মাহফিল ও গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি শুক্রবার ৯ রমজান বিকালে কল্যাণপুর গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে ১১ নং ওয়ার্ড বাসির পক্ষ থেকে ঢাকা-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে গণ সংবর্ধনা প্রদান করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ সংসদ সদস্য, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন, মহানগরী মজলিশে শূরা সদস্য ও থানা আমীর, মিরপুর দক্ষিণ, ঢাকা মহানগরী উত্তর এ্যাড. আলাউদ্দিন সোহেল। সঞ্চালনায় ছিলেন মহানগরী মজলিশে শূরা সদস্য ও থানা সেক্রেটারি, মিরপুর দক্ষিণ, ঢাকা মহানগরী উত্তর, মোঃ রাকিবুল ইসলাম সহ ১১ নং ওয়ার্ড, মিরপুর দক্ষিণের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সবশেষে গণ সংবর্ধনা প্রদান করা হয় এবং সবার মাঝে ইফতার সামগ্রিক বিতরণ এবং সকলের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।